দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় হিসাবরক্ষণ কর্মকর্তা মো. লুৎফর রহমানের বিরুদ্ধে ঘুস দাবির অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয়ভাবে উত্তেজনা তৈরি হয়েছে।
ভুক্তভোগীর অভিযোগ অনুযায়ী, আলাদিপুর ইউনিয়নের সাবেক বিজিবি সদস্য মৃত টিপু সুলতানের স্ত্রী হাসিনা গত ১৩ এপ্রিল উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দেন।
অভিযোগে তিনি দাবি করেন, বিভিন্ন সেবা ও প্রক্রিয়াগত কাজে তার কাছ থেকে ঘুস দাবি করা হয়েছে।
অভিযোগের পর ১৫ এপ্রিল বুধবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা আহমেদ হাসান অভিযোগকারীকে সঙ্গে নিয়ে অভিযুক্ত কর্মকর্তাকে নিয়ে একান্ত বৈঠকে বসেন। এ সময় পৌর বিএনপির সভাপতি আবুল বাসার উপস্থিত ছিলেন বলেও জানা গেছে।
বৈঠকে অভিযোগের বিষয়ে আলোচনা হলে অভিযুক্ত কর্মকর্তা ভুল স্বীকার করে ক্ষমা চান বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। পরে ইউএনও জানান, বিষয়টি বিবেচনা করে তাকে ফুলবাড়ী থেকে বদলির জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করা হবে। অভিযোগকারীও বিষয়টি নিয়ে আর অগ্রসর না হওয়ার কথা জানান।
এদিকে অভিযুক্ত কর্মকর্তার বিরুদ্ধে সংবাদ প্রকাশ ঠেকাতে সাংবাদিকদের প্রভাবিত করার চেষ্টা করার অভিযোগও উঠেছে। তবে এসব অভিযোগের বিষয়ে তিনি মুঠোফোনে বিষয়টি স্বীকার করেছেন বলে জানা গেছে।
পৌর বিএনপির সভাপতি আবুল বাসার বলেন, এ ধরনের কর্মকর্তা থাকলে সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হবে। আগেও তার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। আমরা তার বদলি দাবি করছি।
অন্যদিকে, সদ্য অবসরপ্রাপ্ত সমাজসেবা অফিসের পিয়ন নজিবর রহমানের কাছ থেকেও পেনশন প্রক্রিয়ায় সহায়তার নামে দেড় লাখ টাকা দাবি করার অভিযোগ পাওয়া গেছে। টাকা দিতে না পারায় তিনি দীর্ঘ সময় ধরে পেনশন সুবিধা থেকে বঞ্চিত আছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়।
স্থানীয় বাসিন্দা নিয়াজুর রহমানের বিরুদ্ধেও একই ধরনের অভিযোগ রয়েছে বলে জানা গেছে।
এ বিষয়ে স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরে অভিযোগ থাকলেও বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হচ্ছিল। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
জে আই